একটি পরিবারের নতুন সন্তান আসা আনন্দের খবর। আমরা নতুন সন্তান আগমন উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকি। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই, সন্তান হওয়ার সময় নিকটবর্ত্তী ক্লিনিক বা হাসপাতালে বাচ্চা হওয়ার ডেলিভারি কাজ সম্পাদন করে থাকেন। ক্লিনিক বা হাসপাতালে বাচ্চা হওয়ার ডেলিভারি কাজ সম্পাদন করার জিনিসপত্র ক্লিনিক বা হাসপাতালে কর্তৃপক্ষই এরেঞ্জ করে। তবে অনেক ক্ষেত্রেই আমরা বাসায় এলাকার বিভিন্ন নার্স কিংবা আয়ার মাধ্যমে ডেলিভারি সম্পাদনের সময় তাদের সাহায্য নিয়ে থাকি। বাসায় ডেলিভারি সম্পাদনের জন্যে নিন্মের বিষয় গুলি আমরা আগেই সংগ্রহ করে রাখব বাচ্চার নিরাপত্তার জন্যে।
১। পরিস্কার সমতল জায়গা যেখানে নবজাতককে রাখা হবে।
২। সাবান, ফুটানো পানি এবং পরিষ্কার তোয়ালে।
৩। দুটো পরিষ্কার, উষ্ণ ও শুকনো কাপড় ,যা নবজাতক পরিষ্কার করতে ও জড়িয়ে রাখতে প্রয়োজন।
৪। জীবানমুক্ত ব্লেড অথবা কাঁচি যা ঔষধের দোকানে সার্জিকাল ব্লেড নামে পাওয়া যায়।
৫। জীবনমুক্ত ফোটানো সুঁতা (যা দিয়ে নাড়ি বাঁধা হবে) যা ঔষধের দোকানে (Cord Clamp) নামে পাওয়া যায়।
Author
-
এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) ডিসিএইচ, এফসিপিএস-শিশু (শেষ পর্ব) পিজিপিএন-বোষ্টন ইউনিভার্সিটি (USA) নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। লাকসাম জেনারেল হসপিটাল বাইপাস, লাকসাম, কুমিল্লা।
View all posts