আজ মঙ্গলবার (৯ই জানুয়ারি) বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তা ও সেবা এই দুই মূলমন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার।’
তিনি বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার, যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।’
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ই জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।