পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (NAVANAPHAR ) ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷
কোম্পানি জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার সাপেক্ষে ‘UPAY ডিজিটাল ব্যাংক PLC’ নামে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে ৭.৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷ প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের প্রাথমিক পরিশোধিত মূলধন হল ১২৫ কোটি টাকা যেখানে কোম্পানি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের ৬ শতাংশ শেয়ার সাবস্ক্রাইব করবে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে ।