অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

নীরব ঘাতক হাড়ক্ষয়, বাঁচার উপায় কি? (পর্ব-২)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হাড় ক্ষয়ের কারণ প্রতিকার নিয়ে আলোচনার আগে হাড়ের গঠন কাজ বিষয়ে কিছু জানার দরকার আছে।

হাড়ের কাজ 

হাড় দেহের কাঠামো দেয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানের সুরক্ষা দেয়, দেহের ভারবহন করে, চলাচলে ভূমিকা পালন করে এগুলো সবারই জানা। কিন্তু অনেকেই নিম্নের গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানে না

অস্থিমজ্জা লোহিত রক্তকণিকা, শ্বেত কণিকা প্লাটিলেট প্রোডাকশন করে।

হাড় ক্যালসিয়াম, ফসফরাস ম্যাগনেসিয়াম সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে।

হাড় আসলে কি?

আপাত দৃষ্টিতে হাড়কে মৃত মনে হলেও হাড় আসলে জীবিত কোষ দিয়ে গঠিত। হাড়ের প্রায় একতৃতীয়াংশ জৈব পদার্থযার সিংহভাগ কোলেজেন নামক প্রোটিন। আর দুইতৃতীয়াংশ হচ্ছে অজৈব পদার্থ বা  মিনারেলের কমপ্লেক্স যৌগযার সিংহভাগ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বোনেট। অন্যান্য মিনারেল এর মধ্যে সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম, সোডিয়াম পটাসিয়াম আছে।

এই কোষগুলো অবিরত পরিবর্তন হয়। অর্থাৎ কিছু কোষ মরে যাচ্ছে এবং নতুন কোষ তৈরি হচ্ছে। একটা বয়সের পর, যে হারে বোন সেল মরে সেই হারে নতুন কোষ তৈরি হয় না। ৩০ বছর বয়সে হাড়ের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এসময় হাড়ে ক্যালসিয়াম ফসফেট সর্বোচ্চ পরিমাণে  থাকে। এরপর থেকে হাড় থেকে এগুলো বেরিয়ে যেতে থাকে এবং হাড়ের স্ট্রাকচারে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হতে থাকে।

পরবর্তী পর্বে আমরা জানবো হাড় ক্ষয়ের কারণ কি?

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।