বাংলাদেশ নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। এ লক্ষ্যে নেপাল, ভারত ও বাংলাদেশ যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর)।
ত্রিপক্ষীয় চুক্তিতে নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) স্বাক্ষর করবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল এখন কাঠমান্ডুতে অবস্থান করছে। চুক্তির আগের দিন বুধবার প্রতিনিধিদল নেপালের সঙ্গে ষষ্ঠ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠক করবে।
আরও পড়ুন… আদানির বিদ্যুতের দাম বেশি, চুক্তি বাতিলের দাবি
এদিকে, নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নেপাল সরকার বছরের পাঁচ মাস (১৫ জুন থেকে ১৫ নভেম্বর) বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে।
এই পাঁচ মাসে নেপাল বিদ্যুৎ রপ্তানি করে ৯ দশমিক ২১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।