অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে বাংলাদেশব্যাংক বেসরকারি খাতের সমালোচিত ন্যাশনাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে নতুন বোর্ড গঠনকরে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল বলেন, নতুন করে গঠনকরা পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সৈয়দ ফরাদ আনোয়ার।

স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।  

এছাড়া নতুন পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মো. সফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

নতুন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালক।বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুখপাত্র বলেন, আগের পর্ষদে মোট পরিচালক সংখ্যা ছিলেন আটজন। তাদের মধ্যে থেকেনতুন পর্ষদে জায়গা পেয়েছেন তিনজন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।