ভারতের পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয় তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করেছে। সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে বাংলায় এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
এই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এই দলটি এখন পর্যন্ত ৪২টি আসনের মধ্যে ৩১ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিজেপি মাত্র ১০টি আসনে এগিয়ে।
আজ মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার শুরুতেই এগিয়ে ছিল মোদির বিজেপি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিসেব পাল্টে গেল। আনন্দবাজার পত্রিকা এমনটাই জানিয়েছে।

আনন্দবাজারের সর্বশেষ হিসেবে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩১ টি আসনে। আর বিজেপি পেয়েছে ১০ আসন। কংগ্রেস পেয়েছে একটি আসন। এখন পর্যন্ত সিপিএমের ভাগ্যে কোন আসন জোটেনি।
বুথফেরত সমীক্ষার প্রায় প্রতিটি সংস্থা এ ইঙ্গিত দিয়েছিল, বাংলায় ২৬/২৭ আসনে এগিয়ে থাকবে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার বিজেপির আসন বাড়বে। গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ আসন, তৃণমূল ২২ আর কংগ্রেস পেয়েছিল ২ আসন। বাম দলের ভাগ্যে গতবারও কোনো আসন জোটেনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।