আজ রোববার (৩১শে মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন যে,পহেলা বৈশাখ থেকে জাতভিত্তিক চালের দাম ও মৌসুমভিত্তিক উৎপাদন খরচ নির্ধারণ করে দেয়া হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখ থেকে সরু চাল, চিকন চাল, মোটা চাল–এসব থেকে বের হয়ে এসে জাতভিত্তিক চালের দাম এবং মৌসুমভিত্তিক উৎপাদন খরচ নির্ধারণের জন্য মিলার, পাইকারি এবং খুচরা পর্যায়ে একটা রূপরেখা তৈরি হয়েছে। খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে বৈঠক করে এটির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। পহেলা বৈশাখ থেকে সেটা কার্যকর হবে।
আরও পড়ুন…
ভারত থেকে রাতে ট্রেনের মাধ্যমে আসবে ১৬৫০ টন পেঁয়াজ
সবার সহযোগিতায় বাজারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদুল আজহা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কিছু প্রতিকূলতা আমাদের আছে, যেটা সম্পর্কে সবাই অবহিত আছেন। পরিবহন একটা বড় চ্যালেঞ্জ, এটি নিয়ে কাজ চলছে। বিভিন্ন সংস্থা এটি নিয়ে সক্রিয় আছে। আগামী বাজেটের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে পারি, সেটা নিয়ে একটি পরিকল্পনা করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।