শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের(POWERGRID) অগ্রাধিকারমূলক (প্রিফারেন্স) শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত ৯১০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬টি ইরিডিমেবল, নন-কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ওই প্রিফারেন্স শেয়ার সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ইস্যু করা হবে। এ শেয়ার কোম্পানির সাধারণ শেয়ারজনিত পরিশোধিত মূলধনের অংশ হবে না।