পাঠাও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম। এবার পাঠাও নিয়ে এসেছে পাঠাও পে, এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন। ‘Your YOUniverse, Your Way’ এই বোল্ড ট্যাগলাইনের মাধ্যমে পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি এবং লাইফস্টাইলকে মার্জ করেছে।
আজ মঙ্গলবার (৮ই জুলাই) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাওয়ের আরেকটি বড় পদক্ষেপ।
পাঠাও পে দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন একদম সহজে। সঙ্গে আছে কিছু মজার ফিচারও, যেমন পে ট্যাগ দিয়ে পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, Split Pay দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, Group Send Money দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং অটো-পে দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।
ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) বা নগদ থেকে।
এই লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বারা সাপোর্টেড এবং মাস্টারকার্ড পাওয়ার্ড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে ইউজাররা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে, স্টারলিট হরাইজন, পার্পল হ্যাজ এবং সানশাইন বিচ। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, NFC Tap & Pay (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত), এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। মাস্টারকার্ডের গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এই কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে।
আরও বিস্তারিত জানতে, এখনই ডাউনলোড করুন পাঠাও অ্যাপ এবং সাইনআপ করুন পাঠাও পে-তে. লিংক: https://pathao.go.link/gTuDn.
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।