অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

পাপুয়া নিউগিনি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

সংস্থাটি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।

এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়ে যায় হাজারেরও বেশি ঘরবাড়ি।।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।