ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন । আজ সোমবার (২৭শে নভেম্বর) বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।
আসন্ন দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১৬ই নভেম্বর হঠাৎ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার শ্রীলঙ্কা সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।
অবশ্য ঢাকায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের জানান, পিটার হাস ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সে জন্যই ২রা নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।