ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

প্রবল শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে, ফুসফুসে মিলল তেলাপোকা!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শীতকালে এমনিই সংক্রমণের আশঙ্কা বেশি। তার উপর সিজন চেঞ্জের সময় একটু ঠান্ডা লাগার ধাত থাকে। আর এসব থেকেই সর্দি কাশি, শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কেরলের ৫৫ বছর বয়সি ব্যক্তির সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু দ্রুত পরিস্থিতি খারাপ হয়। ফলে হাসপাতালে যেতে হয় তাঁকে। কেরলের অমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি।

সেখানে তাঁকে চিকিৎসা করার সময় চমকে গেলেন চিকিৎসকরা। দেখা গেল তাঁর ফুসফুসের মধ্যে একটি তেলাপোকা আটকে রয়েছে!

কিন্তু ফুসফুসে তেলাপোকা আটকে রয়েছে বলে শ্বাসকষ্ট হচ্ছে, এমনটা ভাবতে পারেননি চিকিৎসকেরা। ইন্টারভেনশনাল পালমোনোলজির চিকিৎসক টিংকু জোসেফ ওই রোগীর চিকিৎসা করার দায়িত্ব নেন।

ফুসফুসে থাকা তেলাপোকা

চিকিৎসক টিংকু জোসেফের নেতৃত্বে একটি দল ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন। প্রথমে একটি নলের সাহায্যে পোকাটিকে ফুসফুস থেকে বের করে আনার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রক্রিয়া সফল হয়েছে কি না, তা জানা যায়নি।

পরে কীভাবে তেলাপোকা বের করা হয়, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে শেষ পর্যন্ত চার সেন্টিমিটার লম্বা তেলাপোকার কবল থেকে রক্ষা পেয়েছেন রোগী। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে গেছেন তিনি।

এর আগে আমেরিকায়ও এমন একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তির নাক থেকে মাঝে মাঝেই রক্ত ঝরত। রক্তচাপের সমস্যা হলে বা খুব গরমে এমনটা হতো। কিন্তু ঘন ঘন হওয়ার পর হাসপাতালে যান তিনি। সেখানে গেলে চিকিৎসকেরা দেখতে পান ওই ব্যক্তির নাকে অজস্র পোকা। নাক থেকে বের করা হয় ১৫০টি পোকা!

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।