পুঁজি বাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড (PRIMELUFE) কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ প্রদান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ দিবেনা।
গতকাল ১৩ জুলাই ২০২৫, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদান বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১২ হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট।
আজ ১৪ জুলাই কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।