বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের (PRIMEBANK) লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে। ব্যাংকটির ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ শে অক্টোবর ২০২৩, তারিখ রাত ২টা থেকে ২৮শে অক্টোবর ২০২৩, তারিখ বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
গত ৮ ই অক্টোবর ,২০২৩ বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাইম ব্যাংক তাদের বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ শে অক্টোবর রাত ২টা থেকে ২৮ শে অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত লেনদেন বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।