পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FEKDIL) গত ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৭১ টাকা, যা আগেরবছর ১.৬৪ টাকা ছিল।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১.৭৫ টাকা, যা আগের বছরে ৬.৩৬ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২১.৩৭ টাকা, যা আগের বছরে ছিল ২১.০৬ টাকা।
আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ২০২৫ তারিখ।
গতবছর কোম্পানিটি ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আগামীকাল বুধবার কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।