অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ফেনীতে ছিনতাইয়ের চেষ্টা ২ রোহিঙ্গা যুবকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল দুই রোহিঙ্গা যুবক ফেনীর ফুলগাজীতে ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে। আজ সোমবার (১৬ই অক্টোবর) রাতে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

তারা হলেন- উখিয়া কুতুপালং ফোর স্টেশনের এফ ব্লকের ২৩৮ নম্বর বাসার করিম উল্লাহর ছেলে আবদুল আমিন (২৮) ও টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মনির উল্লাহ (২৮)।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, রবিবার বিকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। তারা সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিচিত এই দুই যুবককে হাটবাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে দুই জনকেই আটক করেন স্থানীয়রা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।