অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ফ্রিল্যান্সাররা কাজ হারাচ্ছেন চ্যাটজিপিটির প্রভাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আধুনিক বিশ্বে চ্যাটজিপিটির এক বছর ধরে বেশ আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিটির সুবাদে যেমন সহজ হয়েছে কর্মপরিবেশ, তার বিপরীতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন ফ্রিল্যান্সারসহ অনেকে।

সম্প্রতি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আপওয়ার্কের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত বছরও আমেরিকায় রেকর্ড ৩৯ শতাংশ মানুষ ফ্রিল্যান্সিং করতেন। তবে এ বছর চ্যাটজিপিটির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় তাদের কাজ হুমকির মুখে পড়েছে।

ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকদের তথ্য বলছে, ২০২২ সালের নভেম্বরে জেনারেটিভ এআই টুল চ্যাটজিপিটি আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের উপার্জন কমিয়ে দিয়েছে। চলতি বছরের এপ্রিলে চ্যাটবট আসার আগের সময়ের তুলনায় ফ্রিল্যান্সারদের আয় কমেছে ৫ শতাংশ। এদের মধ্যে যারা লেখালেখির কাজে ফ্রিল্যান্সিং করতেন; তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অস্ট্রেলিয়া-ভিত্তিক ফ্রিল্যান্সার শেরাজ শওকত জানান, চ্যাটজিপিটির কারণে গ্রাহকদের কাছে তার চাহিদা কমেছে। আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়ছে। আগে ফ্রিল্যান্সারা প্রতি মাসে আড়াই হাজার থেকে ৩ হাজার ডলার আয় করলেও এখন সেটি নেমেছে মাত্র ১ হাজার ডলারে।

ভবিষ্যতে এআই টুলগুলো অনেক মানুষের পেশা পরিবর্তনের কারণ হতে পারে জানিয়ে শওকত বলেন, চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই টুলগুলো চাকরির বাজার নষ্ট করছে। ফ্রিল্যান্সারদের কাজ কমিয়ে দিচ্ছে। এতে করে ভবিষ্যতে অনেকেই কাজ পরিবর্তনের দিকে ঝুঁকবেন।

অক্সফোর্ডের অর্থনীতিবিদ কার্ল বেনেডিক্ট ফ্রে বিজনেস ইনসাইডারকে বলেন, এইআই টুলগুলোর কারণে ফ্রিল্যান্সারা ঝুঁকিতে পড়তে পারেন। তাদের আয় কমতে পারে। বিশেষ করে অনুলিপি সম্পাদনা, অনুবাদ বা ওয়েব ডিজাইনের সঙ্গে জড়িত ফ্রিল্যান্সরার বেশি ঝুঁকিতে পড়বেন।

প্রযুক্তি এবং কর্মশক্তি বিকাশের বিশেষজ্ঞ এবং ব্রুকিংস ইনস্টিটিউশনের নীতি পরিচালক মার্ক মুরো বলেন, এআই টুলগুলো কোম্পানির অভ্যন্তরীণ কর্মীদের নির্দিষ্ট কাজগুলো করতে সাহায্য করছে। যা কিছু কিছু ফ্রিল্যান্সারদের জন্য ভয়ের কারণ হয়ে উঠছে।

তবে এআই কাজ কমিয়ে দিলেও সব কাজে এটির ব্যবহার সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। কাজ কমার বদলে কিছু কিছু ক্ষেত্রে অনেকের আয় বাড়াতেও সাহায্য করছে এআই। আপওয়ার্কের এক মুখপাত্র জানান, কিছু কাজ অবশ্যই কমাচ্ছে এআই। তবে এটির কারণে অনেকর কাজের সুযোগও তৈরি হচ্ছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।