অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

ফ্লোর প্রাইস উঠে যাওয়ার দ্বিতীয় দিনে লেনদেন হাজার কোটি,সূচক ফিরেছে ইতিবাচক ধারায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বহুল আলোচিত ফ্লোর প্রাইস উঠে যাওয়ার দ্বিতীয় দিনে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে ,সূচক ফিরেছে ইতিবাচক ধারায় ,আজ সোমবার(২১ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিটের মধ্যেই  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইতিবাচক ধারায় ফিরেছে, যদিও দিনের শুরুটা হয়েছিল ৫৮ সূচকের পতন দিয়ে।
প্রায় ১৮ মাস  পর গতকাল(২০ জানুয়ারি) রবিবার থেকে শেয়ার বাজারে ফ্লোর প্রাইস উঠে যায়। এর ফলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি দিন শেষে ৯৬ পয়েন্ট কমেছিল। সূচক পতনের সেই ধারাবাহিকতায় আজ দিনের লেনদেন শুরু হয় সকাল ১০টায়। শুরুটা হয়েছিল ৫৮ সূচকের পতন দিয়ে এর পরে সকাল ১০টা ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ইতিবাচক হওয়া শুরু করে। তবে ১১টার দিকে সূচক আবার কিছুটা নেতিবাচক ধারায় চলে গেলেও কয়েক মিনিটের মধ্যে তা ঊর্ধ্বমুখী হয় যা শেষ পর্যন্ত ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ করে।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স দিনশেষে ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ,২৫৪.৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮০.৭৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৪৭.৬৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯২ টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৭ টির , কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আজ বহুদিন পরে ২০৭ এর বেশি কোম্পানি  দাম বৃদ্ধির তালিকায় ছিল।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ১০৪২.২২ কোটি টাকার।যা গতকাল ছিল ৫৮৮.৮৭ কোটি টাকার।

আজ দিনের শুরুতে প্রথম  মিনিটের মধ্যে সূচক ৫৮ পয়েন্ট কমে গিয়েছিল।  তবে ১১টার দিকে সূচক আবার কিছুটা নেতিবাচক ধারায় চলে গেলেও কয়েক মিনিটের মধ্যে তা ঊর্ধ্বমুখী হয় যা শেষ পর্যন্ত ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ করে

আজ দিনের শুরুতে যেসব কোম্পানির দাম অস্বাভাবিক কমে লেনদেন শুরু হয়েছিল, তাদের মধ্যে অনেক কোম্পানির শেয়ার দিন শেষে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আজ সূচক পুনরুদ্ধার হওয়া এবং লেনদেন হাজার কোটি ছাড়িয়ে যাওয়ার র বিষয়টি নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি ইতিবাচক দিক, তারা ধারণা করছেন আগামী / দিনের মধ্যে বাজারের স্বাভাবিকতা ফিরে আসবে।মূলত দীর্ঘদিন ফ্লোর  থাকায় অনেক বিনিয়োগকারী লেনদেনের  সুযোগ পাননি। ফলে দিনের শুরুতে শেয়ার বিক্রির চাপ থাকলেও ধীরে ধীরে তা কমছে। আগামী / দিনের মধ্যে বিক্রি চাপ কমে আসবে এই অভিমত ব্যক্ত করেছেন বাজার সংশ্লিষ্ট অভিজ্ঞ বিশ্লেষকরা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার লেনদেন শেষে বিএসইসি ৩৫টি কোম্পানি বাদে বাকি সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার আদেশ জারি করে। শেয়ারবাজারের সূচকে যে ৩৫টি কোম্পানির বড় ধরনের প্রভাব রয়েছে, মূলত সেগুলোর ওপর ফ্লোর প্রাইস বহাল রাখা হয়েছে।
২০২২ সালের ২৮ জুলাই শেয়ারবাজারের পতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।