আজ রবিবার ১৬ ই জুলাই, ২০২৩, সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
বহুদিন পরে আজ বাজার শুরু থেকেই ইতিবাচক ধারাতে শুরু হয়ে দিন শেষে ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজারের লেনদেনে শেষ হয়েছে।
অপর দিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে ।
আজ রবিবার ডিএসইতে ৯৩৩ কোটি৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ১৮২.৯০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৮৫ লাখ টাকার।

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,৩৬৭.৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৩৮৭.৩০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০২.৮৮ পয়েন্টে।
ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার।

আজ ডিএসইতে মোট ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০ টির, দাম কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ছিল ১৯২ টির।
আজ ডিএসইতে বেশ কিছু শেয়ার ফ্লোর ভেঙে লেনদেন হয়েছে, যা বাজারের জন্যে দারুণ ইতিবাচক বিষয়।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৯৫ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৭৯০.৮৩ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১৯.৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৫.৭৩ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩ কোটি ৮৪ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
সিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ টি কোম্পানির শেয়ার

আজ সিএসইতে মোট ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪ টির, দাম কমেছে ৫৩ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৮৫ টি কোম্পানির।আজ সিএসইতে ও বেশ কিছু শেয়ার ফ্লোর ভেঙে লেনদেন হয়েছে।
বহুদিন পরে আজ উভয় স্টক এক্সচেঞ্জের বাজার শুরু থেকেই ইতিবাচক ধারাতে শুরু হয়ে দিন শেষে ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজারের লেনদেনে শেষ হয়েছে।আজ উভয় স্টক এক্সচেঞ্জে বেশ কিছু শেয়ার ফ্লোর ভেঙে লেনদেন হয়েছে।যা বাজারের জন্যে দারুণ ইতিবাচক বিষয়।
ফ্লোর ভেঙে লেনদেন হওয়া বাজারের জন্যে ইতিবাচক বিষয়।
বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে বাজারে আপাতত নেগেটিভ কোন ইস্যু না থাকার কারণে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই পেক্ষাপট থেকে একটি ইতিবাচক বাজার পাব আমরা।তিনি আরও বলেন বাজারের মূল সাভাবিকতা ফিরে আসবে তখন যখন মৌলভিত্তি সম্পন্ন শেয়ারগুলির সাভাবিক লেনদেন চলবে।