আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটতে পরতে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের সকল আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে, এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে পূজার ছুটির কারণে আমদানি–রপ্তানি বন্ধ থাকায় অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ১৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি সচল হবে
উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিকারকদের আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩০০ থেকে সাড়ে ৩শ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে।
এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। টানা ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর প্রভাব বাজারে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।