দেশে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুররহমান রুমন এই নির্দেশনার কথা নিশ্চিত করে জানান, বন্ধ থাকা পাটকল ওচিনিকলগুলো দ্রুত খুলে দিয়ে সেখানে পুরনো শ্রমিকদের বহাল ও নতুন কর্মসংস্থানসৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কর্মসংস্থান তৈরির এই উদ্যোগনেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে শিল্পমন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতিমিধ্যেই কাজ শুরু করেছে।
তবে এসব শিল্প–প্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা ঠিক কিভাবে যুক্ত হবেন বা মালিকানার অংশীদারিত্ব কেমন হবে, সে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
২০২৪ সালের জুন মাসের সরকারি তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বন্ধ ও রুগ্ন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন ৩৮২টি এবংবিসিআইসি, বিএসএফআইসি ও বিএসইসির অধীনে আরও ১৫টি কারখানা রয়েছে। গত দুই বছরে এই সংখ্যা আরও বাড়লেও বর্তমানে হালনাগাদ কোনো সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে সম্ভাবনাময় ও অবকাঠামোগতভাবে প্রস্তুত প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন হলে আর্থিক পুনর্গঠন, ব্যাংক ঋণ পুনঃতফসিল এবং ব্যবস্থাপনায় পরিবর্তনের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। সুশাসন, স্বচ্ছতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই সিদ্ধান্ত দেশের শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সামগ্রিকভাবে, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগকে অর্থনীতিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ আছে বহু বছর যাবত। যে কারণে এই সব কোম্পানির শেয়ার হোল্ডাররা অনেক লসে পরেছেন।
শেয়ারবাজারের রেগুলেটরি বোর্ডের কর্তা ব্যাক্তিদের উচিত সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উক্ত বন্ধ কোম্পানিগুলি চালু করার ব্যবস্থা করা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।