অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশকে শোচনীয় ভাবে হারিয়ে ফাইনালে ভারত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাচে বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। ম্যাচ কোনে ভাবে পরিত্যক্ত হয়ে গেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতই ফাইনালে উঠে যেত, কিন্তু বৃষ্টি নামেনি। ম্যাচ হয়েছে এবং ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হাংজু এশিয়ান গেমসে আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালটা হয়েছে একতরফা।

টি–টোয়েন্টি সংস্করণের এই সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র ৫১ রানে অলআউট করে ভারত ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে ৮.২ ওভার।

ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল শুরু থেকেই চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। গোটা ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ ব্যাটার। দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা কোনো রান না করে ফিরে গেছেন প্রথম ওভারেই। দুজনকেই ফিরিয়েছেন ভারতীয় বোলার পূজা ভাসত্রাকার।

তিন নম্বরে নামা সোবহানা মুশতারি ১৬ বল খেলে একটি চারে করেছেন ৮ রান। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা চেষ্টা করেছে প্রতিরোধ গড়ার। তবে ১৭টি বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফিরে গেছেন অধিনায়কও। বাংলাদেশের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু নিগারই। অন্যদের রান যেন টেলিফোন ডিজিট। বাংলাদেশের ৫১ রানে অতিরিক্ত থেকেও এসেছে ৮ রান। ভারতীয় বোলারদের তোপে ১৭.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বোলারদের মধ্যে পূজা নিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় ব্যাটারদের ওপর বাংলাদেশের বোলাররা কোনো চাপ তৈরি করতে পারেননি। ভারতের প্রথম উইকেট পড়েছে ১৯ রানে। অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটার শ্রীনিবাস করেছেন ৮ রান। দ্বিতীয় উইকেট পড়েছে ৪০ রানে। ১৭ রান করে আউট হয়েছেন শেফালি ভার্মা। জয়ের বাকি কাজ সেরেছেন জেমিমাহ রদ্রিগেজ ও কনিকা আহুজা।

আজই দুপুর ১২টায় শুরু হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমির হেরে যাওয়া দলের সঙ্গে আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন নিগাররা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।