অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের রিজার্ভ সংকট সমাধানে সহায়তায় আগ্রহী চীন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারি) সকালে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রিজার্ভ সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন। এ জন্য লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারে তাগিদ দিয়েছে দেশটি। আমেরিকার মুদ্রানীতির কারণে বিশ্বব্যাপী ডলার সংকটের মুখে চীনও জটিলতায় ভুগছে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে চীনকে পাশে থাকার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। তাগিদ দেন নতুন প্রকল্পে অর্থায়নেও।

চলমান গ্যাস সংকট সাময়িক: সালমান এফ রহমান

বিপরীতে চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশও পঞ্চবার্ষিক পরিকল্পনার আদলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। সেই প্রেক্ষাপটে একই পথে হাঁটছে দুই দেশ।

ইয়াও ওয়েন জানান, আমেরিকার মুদ্রানীতির কারণে বিশ্বব্যাপী ডলার সংকটের মুখে চীনও জটিলতায় ভুগছে। এ কারণে অর্থছাড়ও করতে পারছে না চীন। তবে নিজস্ব মুদ্রায় লেনদেন করে সংকট সমাধান করতে পারে বাংলাদেশ ও চীন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।