অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদে নিয়মিত করতে চেয়েছিল। বিশ্বকাপে তার নির্দেশনায় রিশাদ হোসেনের উন্নতি সুস্পষ্ট ধরা পড়েছিল চোখে। তাই বিশ্বকাপের পর মুশতাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি, কিন্তু হলোনা।

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের বাংলাদেশকে বিদায় বলেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর।

বিসিবির সূত্রও নিশ্চিত করেছে এই খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না।

গত ২ জুলাই বিসিবির বোর্ডের সভা শেষে বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী এবং  বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির কথা ভাবছে বিসিবি।

গণমাধ্যমকে পাপন বলেছিলেন,  ‘মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কি কি অপশন আছে।’ বিসিবিকে এখন বিকল্প অপশনের খোঁজেই নামতে হচ্ছে।

তবে মুশতাককে দলে টানার চেষ্টা বন্ধও করছে না বিসিবি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের চুক্তির মেয়াদ শেষে তাকে ফের বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিবির সূত্র।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।