শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (BGIC) গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
আজ সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪০ টাকা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১.২৭ টাকা ।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১.৫৭ টাকা, যা আগের বছর ০.৩৭ টাকা ছিল।
গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.২৫ টাকা ।
আগামী ২২ জুন সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।