ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

বিএটিবিসির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা, তৃতীয় প্রান্তিক প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক জায়ান্ট কোম্পানি বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে অন্তর্বর্তী হিসেবে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে  গত ৩০ সেপ্টেম্বর ২০২৪, চলতি হিসাব বছরের  তিন প্রান্তিক মিলিয়ে তথা মাসে (জানুয়ারি  ২০২৪সেপ্টেম্বর ২০২৪) তারিখের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর ২০২৪। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪.৪৯ টাকা। গতবছর একই সময়ে ২৫.১১ টাকা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২৬.১৭ টাকা, যা আগের বছরে ছিল ১১.৩৮ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১৩.৮২ টাকা, যা আগের বছরে ছিল ৯১.৩৭ টাকা।

আগামীকাল  (৩০ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।