অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় ঘটেছে এই ঘটনা।
আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।
দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, ‘বিএসএফের ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।