অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে আগামী ২৮ মে। 

আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী তফসিলে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের শেষ তারিখ রাখা হয়েছে ২৯ মার্চ। ভোটার নমিনেশন দাখিল করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।

নির্বাচনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজিএমইএ নির্বাচনী বোর্ড সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি অন্তরালে চলে যান। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার অনুপস্থিতিতে পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালকে। ল ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদকে এ বোর্ডের সদস্য করা হয়েছে।

অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরকে। এ বোর্ডের দুই সদস্য হয়েছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এন এম কুদরত-ই-খুদা। গত ২৭ ফেব্রুয়ারি বিজিএমইএর সহায়ক কমিটির বৈঠকে নির্বাচন পরিচালনা বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।