ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। বৃহস্পতিবার (২২ মে) এই মুদ্রার দাম ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার ডলার।
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বিটকয়েন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান কমানোয় বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ ভার্চুয়াল মুদ্রার দিকে ঝুঁকছে। এতে উর্ধ্বমুখী দাম।
আরও পড়ুন: আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, বৃহস্পতিবার প্রতিটি কয়েনের দাম ১ লাখ ১১ হাজার ৪৭৩ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমা এবং মুডিস, মার্কিন ঋণমান কমিয়ে দেয়ায়, বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ উৎস হিসেবে ক্রিপ্টোর দিকে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।
আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
তবে দাম বাড়লেও বিটকয়েনের সঙ্গে তাল মিলিয়ে তেমন একটা বাড়েনি দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম। বৃহস্পতিবার সকালে আড়াই শতাংশ বেড়ে প্রতিটি মুদ্রার দাম হয়েছে ২ হাজার ৬১৮ ডলার।
একই সঙ্গে ঊর্ধ্বমুখী আরেক মুদ্রা বাইন্যান্সের দামও। প্রতিটির মূল্য প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬ ডলারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।