অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

বিডি ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (BDFIN) ৩১ মার্চ ২০২৪, সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি ২৪-মার্চ ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ০.২০ টাকা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০.১০ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানি ইপিএস বেড়েছে ১০০ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ০.৮২, যা আগের বছরে ছিলো ঋণাত্মক (১.১৩) টাকা।
গত ৩১ মার্চ ২০২৪, তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৭৩ টাকা, যা আগে ছিল ১১.৫৩ টাকা।

উল্লেখ্য, ৩১ শে ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি লোকসানে থাকায় কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ৩১ শে ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির লোকসান ছিল (৫.৬০) টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।