দেশের বাইরে গিয়ে বাংলাদেশীরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে গত মে মাসে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। আর বিদেশীরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডে ১৭০ কোটি টাকা খরচ করেছেন।
গত এপ্রিলের তুলনায় মে মাসে ক্রেডিট কার্ডে ব্যবহার কমেছে প্রায় ১০ শতাংশ বা ৫০ কোটি ৪০ লাখ টাকা। এপ্রিলে খরচ হয়েছিল ৫০৭ কোটি টাকা।
ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশীরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।বিদেশে বাংলাদেশীদের ক্রেডিট কার্ডে খরচের ৬৫ শতাংশই এ ছয় দেশে হয়ে থাকে। বাংলাদেশীদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।