অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি করলো বিসিবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ চরম অব্যবস্থাপনা, হতাশা ও বিতর্কে শেষ করেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে ৯ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপ শেষেই গুঞ্জন ছিল, বিশ্বকাপ ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটি করবে বিসিবি। অবশেষে আজ বুধবার (২৯শে নভেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই এলো সেই ঘোষণা। তিন সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়েছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা এই টুর্নামেন্টে (বিশ্বকাপ ২০২৩) দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।

তিন সদস্যের অনুসন্ধান কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম এবং আকরাম খান। কমিটিতে এনায়েত হোসেন সিরাজ থাকবেন আহ্বায়ক হিসেবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।