অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ জয়ে একেবারেই বাড়াবাড়ি নেই অস্ট্রেলিয়ায়, ট্রফি ফটোসেশনে এলেন মাত্র দুইজন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্রিকেট বিশ্বকাপ জয়ে একেবারেই বাড়াবাড়ি নেই অস্ট্রেলিয়ায়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একেবারে সাদামাটা ভাবে ট্রফি নিয়ে ফটোসেশন করেছে অজিরা। এসময় উপস্থিত ছিলেন শুধু অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। তবে, আরও একবার সোনালি ট্রফিটাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারায় উচ্ছ্বসিত এই দুই তারকা ক্রিকেটার। তারা বলেন, প্রতি মুহূর্তে বিশ্বজয়ের রোমাঞ্চ কাজ করে তাদের হৃদয়ে।

ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নদের এ নিয়ে তাই মাতামাতি কমই। বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ান কোনো দেশ হলে উল্লাসে ফেটে পড়তো সবাই। প্রতি মুহূর্তে সবখানে চর্চা হতো ক্রিকেটারদের কীর্তি নিয়ে। কিন্তু, অস্ট্রেলিয়ায় কালচার একেবারে আলাদা।

ফটোসেশনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘এখনো প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর একইরকম ভালো লাগা কাজ করে। অবশ্যই ক্যারিয়ারের সেরা অর্জন। অধিনায়কত্বের নতুন নতুন দিক শিখছি। যতো ম্যাচ যাচ্ছে, আগের চেয়ে ভালো হচ্ছে। জিতলে আত্মবিশ্বাস পাওয়া যায়। আর হারলেও অনেক কিছু শেখা হয়।’

এদিকে ফটোসেশনে আসা অজি পেসার মিচেল স্টার্ক বলেন, ‘গেলো কয়েক মাসে তার অধিনায়কত্ব এক কথায় অসাধারণ। সমালোচনা নিয়ে কখনও মাথা ঘামায়নি। এই বিশ্বকাপে বিশেষ করে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে বড় অবদান তার। নেতৃত্বে ভিন্নতা ও সাহসিকতা দেখিয়েছে সে। সেজন্যই ট্রফিটা নিয়ে দাঁড়িয়ে আছি।’

আসছে বছর আরও একটি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন অজিদের। নিশ্চয়ই ঐ মেগা ইভেন্টের জন্যও পরিকল্পনা শুরু করে দিয়েছে পেশাদার এই ক্রিকেট নেশন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।