অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম অবস্থানে রয়েছে বলে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

আরও পড়ুন…

আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়াতে আহ্বান ইউনুচ সরকারের

দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে।

আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিস্ক্রিয়তায় অর্থ পাচার-দুর্নীতির বিস্তার ঘটেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।