অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকার সিটির অদূরেই টঙ্গীর তুরাগ তীরে আগামী ২রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় আগত মুসুল্লিদের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে চলছে ময়দান প্রস্তুতির কাজ। মুসলমানদের বৃহত্তম এ সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

সামিয়ানা টাঙানো, বাঁশের খুঁটি পোতা, রাস্তার সংস্কারসহ ইজতেমা ময়দানের প্রস্তুতি চলছে পুরোদমে। রাজধানী, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসুল্লিরা স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নিয়েছেন। এরই মধ্যে ইজতেমা ময়দানের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এ কাজে অংশ নিতে পেরে খুশি স্বেচ্ছাশ্রমিকেরা।

প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ইজতেমা আয়োজনে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। সিসি ক্যামেরা স্থাপনসহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। মুসুল্লিদের নিরাপত্তায় মাঠের ভেতরে ও বাইরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

ইজতেমায় প্রায় ৮ হাজার ৮০০টি টয়লেট রয়েছে। এছাড়া ৬০টি অজুখানা রয়েছে। এগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে ইজতেমায় আগত মেহমানদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটা বিষয়েই সংশ্লিষ্ট বিভাগ পরিকল্পনা করে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ইজতেমার প্রথম পর্ব ২রা ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ঠা ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে ৯ই ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।