আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে দিনটি পালন উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘Tourism and Peace’ যার বাংলা করা হয়েছে ‘পর্যটন শান্তির সোপান’। পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। সৃষ্টি হয় সমঝোতা। সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৬০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘UN Tourism’ এর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
দেখুন… Char Kukri Mukri । চর কুকরি মুকরি । Bhola | Barishal | Tour Video
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক র্যালি বের করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধীন দফতর-সংস্থাগুলো, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙয়ের বেলুন, ব্যান্ডপার্টি নিয়ে র্যালিতে অংশ নেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান র্যালির উদ্বোধন করেন।
দেখুন… Paragliding । Gangtok city in India । pApLu Creations
র্যালি শেষে পর্যটন ভবনের ‘শৈল প্রপাত’ হলে বিশ্ব পর্যটন দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মুখ্য আলোচক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এ খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। এ শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি এ শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে সেবার মান বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে। সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন শিল্প অন্যতম ভূমিকা পালন করতে পারবে।
দেখুন… Gram chara oi rangamatir poth #গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ with GREEN Tourism, গ্রীন ট্যুরিজম