অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

বিসিবির নতুন পরিচালক হলেন ফাহিম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংস্কারের ছোঁয়া লেগেছে। জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।

এছাড়াও পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমূল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে।

এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি স্বেচ্ছায় পদত্যাগ না করলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।