আজ রবিবার (৩১শে মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। বিসিবির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠনতন্ত্রে দুটি ধারা সংযোজনের প্রক্রিয়া নিয়ে গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি জানান, খেলার সামগ্রী আমদানি, খেলোয়াড়দের সম্মানী প্রদানের বিষয়টি সহজ করতে গঠনতন্ত্রের একটি ধারায় উপধারা সংযুক্ত করা হবে।
বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া উত্থাপন করা হবে সাধারণ পরিষদের সভায়।
বিসিবি সিইও বলেন, ‘বিসিবি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে কোম্পানি শেয়ার ছাড়বে শেয়ারবাজারে। স্পোর্টস প্রতিষ্ঠান হিসেবে টিভি চ্যানেল প্রতিষ্ঠার জন্য একটি কোম্পানি গঠন করতে হয়, সেটাই করা হয়েছে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’
এ ছাড়া বাজেট অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষক নিয়োগ ও সম্মানির বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সভায়। বিসিবির একটি সূত্রে জানা গেছে, বার্ষিক এ সভায় কাউন্সিলরদের লাখ টাকা সম্মানী দেওয়ার পাশাপাশি আইপ্যাড দেওয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।