অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৩তম শাহাদত বার্ষিকী পালন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী।

এ উপলক্ষে নানা আয়োজনে এই মহান বীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

পবিত্র কোরআন খানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন।

পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে শহীদের স্মৃতিসৌধে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুবায়ের হোসেন চৌধুরী, মো. আরাফাত হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৯৭১ সালের এই দিনে, যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

এই দিনটি স্মরণে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।