পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৩ টি কোম্পানির ১ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো ৩০ শে সেপ্টেম্বর , ২০২৩ তারিখে শেষ হওয়া ১ম ত্রৈমাসিকের (কিউ–১ ) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামি ৫ নভেম্বর রবিবার, বেক্সিমকো গ্রুপের ৩ টি কোম্পানির ইপিএস প্রকাশ করবে।কোম্পানি ৩ টি হলোঃ বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিক।
বেক্সিমকো ফার্মাঃ
কোম্পানিটির পর্ষদ সভা ৫ নভেম্বর রবিবার,২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, আগের বছর ১ম প্রান্তিকে (৩ মাসে জুলাই – সেপ্টেম্বর)কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩.২৪ টাকা।
বেক্সিমকো লিমিটেডঃ
কোম্পানিটির পর্ষদ সভা ৫ নভেম্বর রবিবার,২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, আগের বছর ১ম প্রান্তিকে (৩ মাসে জুলাই – সেপ্টেম্বর )কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩.৮৩ টাকা।
শাইনপুকুর সিরামিকঃ
কোম্পানিটির পর্ষদ সভা ৫ নভেম্বর রবিবার,২০২৩ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিটেঅনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগের বছর ১ম প্রান্তিকে (৩ মাসে জুলাই – সেপ্টেম্বর )কোম্পনিটিশেয়ার প্রতি আয় করেছিল ০.১০ টাকা।