অর্থ লিপি

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ১৪৩২

বেক্সিমকো গ্রুপ চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, আর ‘তত্ত্বাবধায়ক’ প্রয়োজন নেই: হাইকোর্ট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে আদালত।

আজ বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে বলা হয়, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।

একই সঙ্গে, বেক্সিমকোর ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান ও বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেয়।

সেই সঙ্গে, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।

হাজার হাজার শ্রমিক ও কর্মীর স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার তদারকি এবং যথাযথ ভাবে আইন মেনে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজকে নিজস্ব ব্যবস্থাপনায় চলার অনুমতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।