অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

বেক্সিমকো টেক্সটাইলসের কার্যক্রম আবারও চালু হওয়ার সম্ভাবনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বহুল আলোচিত সমালোচিত বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইলসের কার্যক্রম আবারও চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) জনতা ব্যাংকের পর্ষদ খসড়া অনুমোদন করলেই জাপানি কোম্পানি রিভাইভাল, জনতা ব্যাংক এবং বেক্সিমকোর মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে তিন পক্ষ চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। জনতা ব্যাংকের পর্ষদ সভায় খসড়া অনুমোদনের পরই আনুষ্ঠানিক চুক্তি সই হবে।

বেক্সিমকোর কারখানা চালু করতে জাপান ও যুক্তরাষ্ট্র থেকে আসছে বিনিয়োগ,পৌনে ৪ শ কোটি টাকা নিট মুনাফা অর্জনের আশা

জাপান-বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোং লিমিটেড এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড নিশ্চিত করেছে, তারা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন ইজারা নিয়ে পুনরায় চালু করবে।

কারখানাটি বন্ধ থাকার পর এই নতুন উদ্যোগের ফলে ২৫,০০০-এর বেশি কর্মী কর্মসংস্থান ফিরে পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ইকোমিলি’র সহায়তায় নেওয়া এই উদ্যোগটি কর্মসংস্থান পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।