বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বে নাম লিখিয়েছে জামাল ভূঁইয়ারা। ঈদের আগে দেশকে দারুণ এক খুশির উপলক্ষ এনে দিয়ে সবাই বেশ ফুরফুরে মেজাজে। আজ বৃহস্পতিবার দলের কোনও মাঠের অনুশীলন নেই। বিকালে শুধু জিম সেশনে অংশ নেবে।
অন্যান্য সময় পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলেও এবার তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। তার পরেও জাতীয় দলের সদস্যদের সঙ্গে অন্যরকম এক ঈদ কাটানোর সুযোগ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে। জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আজ পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন। ভারতের বেঙ্গালুরুর রিসালদার পার্ক মাঠে জামাল-রবিউলরা নামাজ আদায় করেছেন।

এদিকে, দলের কোচ হাভিয়ের কাবরেরা আজ থেকেই ১ জুলাইয়ের সেমিফাইনাল নিয়ে ছক কষার কথা জানিয়েছেন। ভুটান ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেছেন, ‘অবশ্যই এই ফলে খুশি। আমাদের শুরুটা হয়েছিল কঠিন ভাবে। ভুটানও ভালো খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি সামর্থ্য দেখিয়ে। কুয়েত ম্যাচ নিয়ে কাল (আজ) থেকে কাজ করবো।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।