অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন স্থগিত চেয়ে করা রিট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের গণপ্রস্তাবের (আইপিও)আবেদন শুরু হয়েছিল গত রবিবার (১৪ই জানুয়ারি) আজ ৩য় দিনের আবেদন শুরু হবে, আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যে কোন সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার সুযোগ বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন উচ্চ আদালত। গতকাল সোমবার (১৫ই জানুয়ারী) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবুল্লাহর যৌথ বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।

গত ১০ জানুয়ারী আরিফ উল্লাহ নামের একজন বিনিয়োগকারী উচ্চ আদালতে বেস্ট হোল্ডিংস লিমিটেডের সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমা বিষয়ক নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করেন। গতকাল সোমবার ঐ রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানী শেষে বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনকে সর্বোচ্চ সীমা বিষয়ক কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত রিট আবেদনকারীকে জানিয়ে তার আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন। তবে রিট আবেদনকারী কর্তৃক আইপিও কার্যক্রমের স্থগিতাদেশের আবেদনটি বিজ্ঞ আদালত খারিজ করেন। অতএব আইপিওএর কার্যক্রম কোনো প্রকার বাঁধা ছাড়া অব্যাহত থাকবে।

উক্ত রিট আবেদনে কোম্পানিটির আইপিওর আবেদনের ক্ষেত্রে আগের পদ্ধতি তথা প্রতি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ একই সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার পদ্ধতি বহাল রাখার আবেদন করা হয়েছিলো। এতে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার ক্ষমতাবলে শর্ত শিথিল করে কোম্পানিটির আইপিওতে আবেদনের ক্ষেত্রে বিশেষ যে সুযোগ দেওয়া হয়েছে। তাতে সাধারণ বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার নিলামে বিক্রি করা হয়েছে। আর এই নিলামের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের কাট-অফ মূল্য (Cut-off Price) নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। এখান থেকে ৩০ শতাংশ ছাড় দিয়ে ২৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করা হয়েছে।

বেক্সিমকো ফার্মা থেকে মন্ত্রী নাজমুল হাসান পাপনের পদত্যাগ

বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাস অনুসারে ৩৫০ কোটি টাকা সংগ্রহের জন্য কোম্পানিটিকে ১২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার শেয়ার ইস্যু করতে হবে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার শেয়ার।

কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত আছে ১৫ শতাংশ শেয়ার, যার সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার। তাদেরকে অবশ্য কাট-অফ মূল্যের উপর ২০ শতাংশ প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ তাদেরকে ৪২ টাকা দরে এই শেয়ার কিনতে হবে। এই শেয়ারের উপর ২ বছরের লক-ইন থাকবে, যা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার দিন থেকে গণনা হবে।

আইপিওতে অনিবাসী বাংলাদেশীসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে ৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার শেয়ার। বর্তমানে বেস্ট হোল্ডিংস লিমিটেডের পরিশোধিত মূলধন ৯২৫ কোটি ৫৭ লাখ টাকা। আইপিওর পর কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়াবে ১ হাজার ৫০ কোটি ৬২ লাখ টাকা।

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

বুক-বিল্ডিং পদ্ধতির আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিডিং বা নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিলামের আয়োজন করা হয়। গত ২০শে নভেম্বর সোমবার বিকাল ৪ টায় এই নিলাম শুরু হয়, আর তা ২৩শে নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে।

বেস্ট হোল্ডিংস মূলত পরিচিত পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন। এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।

বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিমিটেড ও ধামশুর ইকোনমিক জোন লিমিটেড। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।

প্রসপেক্টাস অনুসারে, আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থের মধ্যে লাক্সারি কালেকশনের বিল্ডিং ও ভৌত অবকাঠামো নির্মাণে ১৭৬ কোটি ৯ লাখ টাকা, লাক্সারি কালেকশনের মেশিনারিজ ও যন্ত্রপাতি কেনায় ৪৫ কোটি টাকা, ঋণ পরিশোধে ১১৫ কোটি ৬০ লাখ টাকা এবং আইপিওর ব্যয় নির্বাহে ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যবহার করা হবে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লে মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।

আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা। সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরে ছিল ১ টাকা ১০ পয়সা। তার আগের তিন বছরে কোম্পানিটির ইপিএস ছিল যথাক্রমে ২০২০-২০২১ অর্থবছরে- ৪৪ পয়সা, ২০১৯-২০২০ অর্থবছরে ১ টাকা ১ পয়সা।

গত ১০ই অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন করে। আইপিও অনুমোদনের সময় দেওয়া শর্ত অনুসারে, আইপিওর আগে ইস্যু করা সব শেয়ার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেনের তারিখ থেকে তিন বছরের জন্য লক ইন থাকবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে শান্তা ইক্যুইটিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।