ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ানের মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাব(আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) কমিশনের ৮৮৫ তম সভায় আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতেপুঁজিবাজারে শেয়ার ছেড়ে এই টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩৫০কোটি টাকা তুলবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং অ্যান্ড সিভিল ওয়ার্কস, লাক্সারি কালেকশন প্রকল্পের জন্য মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয়, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করা করবে।
কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন সহশেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৫৬.৩৪ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদমূল্য ৩২.২৬ টাকা, শেয়ার প্রতি আয় ১.২৪ টাকা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতিআয় ০.৯৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।
উল্লেখ, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
বেস্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানিটিকে সাধারণ মানুষ সেভাবে চিনে না, তবে রাজধানীরখিলখেত নিকুঞ্জ ২ এলাকার এয়ারপোর্ট সংলগ্ন ‘লে মেরিডিয়ান’ হোটেলটি সবাই চিনেন।লে মেরিডিয়ান হোটেল ছাড়াও বেস্ট হোল্ডিংসের আওতায় ম্যারিয়টসহ আরও কয়েকটিহোটেল এবং বিলাসবহুল ভিলা ও রিসোর্ট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যা শীগ্রই চালু হবেবলে জানা গিয়েছে।
গতবছর কোম্পানিটি পুঁজিবাজারে আসার জন্য বিএসইসিতে আবেদন জমা দেয়। এই লক্ষেতারা ২০২২ সালের ২০ শে অক্টোবর তারিখে লে মেরিডিয়ান হোটেলে রোডশো করেকোম্পানিটি যাবতীয় বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছিল।
রোডশোতে কোম্পানিটি জানায় বেস্ট হোল্ডিংস বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে৩৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।
কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে কোম্পানির পরিচিতি, বিগত কয়েকবছরেরআর্থিক তথ্য, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদির বিস্তারিত ভাবে বর্ণনা করে।
কোম্পানিটি জানিয়েছে লে–মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালি প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার।
আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ–সুদের ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য ব্যয় করা হবে।
প্রসপেক্টাসের পরিসংখ্যান অনুসারে, ২০২২ অর্থবছরে বেস্ট হোল্ডিংস–এর আয় ছিল প্রায়২৪০ কোটি টাকা। এই আয়ের ৬১ দশমিক ৩৩ শতাংশ এসেছে পাঁচ তারকা হোটেললে–মেরিডিয়ান থেকে, বেস্ট হোল্ডিংসের নোয়াখালী প্রকল্প থেকে এসেছে ১৪ দশমিক ৬৬শতাংশআয়, ভালুকা প্রকল্প থেকে ১১ দশমিক ৪৩ শতাংশ, ১০ শতাংশ এল এম কমার্শিয়ালএবংঅবশিষ্ট ২ দশমিক ৫৮ শতাংশ আয়ের যোগান দিয়েছে অবকাঠামো নির্মাণ সামগ্রীএবং অন্যান্য।
একই বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল প্রায় ১০১ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ১ টাকা ০৯ পয়সা। এর আগের বছর নিট মুনাফা হয়েছিলো ৩৯ কোটিটাকাএবং ইপিএস ৪২ পয়সা।গত ৩০ জুন ২০২২, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৭.২২টাকা। আগের বছরের ৩০ জুন তারিখে তা ৫৪.৩৮ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।