ব্যাংকগুলি যেকোনো সুদহারে আমানত সংগ্রহ করতে পারবে,মূলত দেশের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক আমানতের সুদহার নির্ধারণের নীতিমালা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংক চাইলে যেকোনো সুদহারে আমানত সংগ্রহ করতে পারবে। মূলত আমানত সংগ্রহের ক্ষেত্রেও বাজারভিত্তিক সুদহার পদ্ধতি চালুর লক্ষ্যে আমানতের সুদহারের নিম্নসীমার প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ওই সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৮ আগস্ট জারি করা সার্কুলারের মাধ্যমে আমানত সংগ্রহেসুদহারের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুসারে মেয়াদি আমানতেরসুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছিলকেন্দ্রীয় ব্যাংক। ওই সময়ে ঋণ বিতরণের সর্বোচ্চ সুদহার ছিল ৯ শতাংশ। কিন্তু এখন আরঋণের ক্ষেত্রে ওই সীমা নেই। এ বছরের জুলাই থেকে ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থাচালু হয়েছে। তাই আমানতের ক্ষেত্রেও সুদহারের সর্বনিম্ন সীমার দরকার নেই। এ কারণে ২০২১ সালের ৮ আগস্ট–এর ওই নির্দেশনা রহিত করা হলো।
নতুন সার্কুলারে ব্যাংকগুলি যেকোনো সুদহারে আমানত সংগ্রহ করতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।