ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের সব সরকারি অফিস সময়সূচিতে আগেই পরিবর্তন আনা হয়েছে। এবার ব্যাংক লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা কোরবানির পরে ১৯ জুন থেকে কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এখন ব্যাংকগুলোয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়।  

গতকাল রবিবার ( জুন) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে লেনদেনের নতুন সময়সূচী তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচী হবে সকাল ১০টাথে কে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। শুক্র শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। নতুন সূচি ১৯ জুন,২০২৪ থেকে কার্যকর হবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদা মতো সময়ে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতেই ফিরছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।