অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ব্যাংক নয়, আমানতকারীদের স্বার্থে আছি: গভর্নর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয়ে আয়োজিতে সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা হবেই, ব্যাংকের স্বার্থ নয়, আমরা আমানতকারীদের স্বার্থে আছি।

গভর্নর বলেন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা হবেই। ব্যাংক ঘুরে দাঁড়াবেই। ব্যাংক দরকার পড়লে মার্জ করব। আরও যা যা করা দরকার করব। আমানতকারীদের ভয় নেই। আমরা তাদের সঙ্গে আছি। ব্যাংকের স্বার্থ নয়, আমরা আমানতকারীদের স্বার্থে আছি।

আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ডলার নিয়ে চিন্তার কিছু নেই। ডলারের বাজারে আমাদের তদারকি থাকবে। কেউ অযৌক্তিক কিছু করলে সেটা আমরা দেখব।

বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আশা করি আগামী মাসেই (মে মাসের ডাটাতেই) মূল্যস্ফীতি ৮ এর ঘরে চলে আসবে। আর আগামী বছরের এই সময়েই ৫ শতাংশের মধ্যে নেমে আসবে মূল্যস্ফীতি।

আরও পড়ুন: বড় পরিবর্তন সর্বজনীন পেনশন স্কিমে

তিনি আরও বলেন, জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ২ কিস্তিসহ নতুন আরও অন্তত ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশা রয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের টাকা ছাড়াও আমাদের চলবে। অনেকেই অনেক কথা বলছিলেন। আইএমএফের টাকা ছাড়া চলবে না। এসব কিছু না। রিফর্ম চলতেই থাকবে। এখন সময় আসছে সামনে যাওয়ার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।