আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৭৪ টি কোম্পানির মোট ৭৭.৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে, আজ ,ব্লক মার্কেটে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের। কোম্পানিটি ১৮.২০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।ইস্টার্ণ ব্যাংক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ট্রাস্ট ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের, আজ ব্যাংকটির ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।এর পরে ট্রাস্ট ব্যাংক ও ড্যাফোডিল কম্পিউটারের বেশি লেনদেন হয়েছে।বহুদিন পরে আজ ব্যাংক খাতের শেয়ারের ব্লক মার্কেটে বড় লেনদেন হলো।মূল বাজারে ইস্টার্ন ব্যাংকের যৎসামান্য লেনদেন হলেও আজ ব্লক মার্কেটে অর্ধকোটি লেনদেন হলো ব্যাংকটির।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।